মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ চায় ইসরাইল : পেজেশকিয়ান

বরিশাল জার্নাল ডেস্ক

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যকে একটি পূর্ণমাত্রার যুদ্ধে জড়াতে চায় ইসরাইল। হিজবুল্লাহর সাথে বিরোধে জড়ানোর উস্কানি দিয়ে দেশটি এই উদ্দেশ্য পূরণ করতে চাইছে বলেও উল্লেখ করেন তিনি। পেজেশকিয়ান ইসরাইলকে তার এসব পদক্ষেপের অভাবনীয় ক্ষতির ব্যাপারে সতর্ক করে দেন।

রয়টার্স জানিয়েছে, জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য নিউ ইয়র্ক পৌছার পর সাংবাদিকদের সাথে আলাপকালে ইরানের প্রেসিডেন্ট এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার উপলক্ষ্য হতে চাই না, কারণ এর ফলে অঞ্চলটির অপূরণীয় ক্ষতি হবে।

মাসুদ পেজেশকিয়ান বলেন, আমরা শান্তিতে থাকতে চাই। আমরা যুদ্ধ চাই না। ইসরাইল একটি সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করতে চায়।
গত জুলাইয়ে পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ বিষয়ে সংস্কারের অঙ্গীকার করে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন মাসুদ পেজেশকিয়ান। পশ্চিমাদের সাথে সম্পর্ক উন্নয়নের অঙ্গীকারও করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে গাজা উপত্যাকায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনাও করেছেন তিনি।

সংলাপ ও কূটনীতির সাহায্যে মধ্যপ্রাচ্যের সঙ্ঘাত দূর করতে বিশ^ সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, যারা নিজেদের ও নিজেদের অধিকার রক্ষায় লড়াই করছে, এমন গ্রুপগুলোকে আমরা রক্ষা করবো।

তবে ইরান ও হিজবুল্লাহর লড়াইয়ে ইরান যুক্ত হবে কিনা এমন প্রশ্নের স্পষ্ট উত্তর দেননি ইরানের প্রেসিডেন্ট।

একই সময়ে নিউ ইয়র্কে অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, লেবানন ও ইসরাইলের মধ্যে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা পূর্ণমাত্রার যুদ্ধের কাছাকাছি। তিনি এই যুদ্ধ বন্ধ করতে সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এবার নিউ ইয়র্কে যারা সমবেত হয়েছে, এই কাজ তাদেরই করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top