জোহানেসবার্গ টেস্ট : ৯ উইকেটে হারল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

১১ রানের লিড নিয়েছিল বাংলাদেশ, জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১২ রান। সেই ১২ রান তুলতে মার্কাস অ্যাকারম্যান এর উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। জোহানেসবার্গে ইনিংস হার এড়িয়ে ৯ উইকেটের হারই তাই বড় প্রাপ্তি বাংলাদেশের।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ১৬৮ রানে। ৫৭ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ শেষ ৫ উইকেটে আজ আরও ৬৮ রান যোগ করে। প্রথম ইনিংসে পেসারদের উইকেট দেয়া বাংলাদেশের ব্যাটসম্যানরা দ্বিতীয় ইনিংসে  ধরাশায়ী হয়েছেন সাইমন হারমারের অফস্পিনে। ১২.৩ ওভারে ৬ উইকেট নিয়েছেন হারমার, সঙ্গে রাবাদা নিয়েছেন ৩ উইকেট। বাংলাদেশকে ১৬৮ রানে গুটিয়ে দেবার পর ১২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে জিততে দক্ষিণ আফ্রিকা সময় নিয়েছে ৯ বল। পঞ্চম দিনের প্রথম ঘন্টাতেই শেষ জোহানেসবার্গ টেস্ট। ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top