জিব্রান কাদির (উজিরপুর প্রতিনিধি)
বরিশালের উজিরপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওটরা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ওটরা চেরাগ আলী মার্কেট এলাকায় এ কর্মসূচি পালিত হয়। ওটরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ মোল্লা, জ্যেষ্ঠ সহসভাপতি কামরুজ্জামান টুলু মোল্লা, উজিরপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি পান্নু গাজী এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুল কবির রিপন ও মনিরুল ইসলাম মঞ্জু।
সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান বেপারী ও মাইনুল মৃধা, উপজেলা কৃষক দলের সভাপতি আকতার হোসেন নয়ন ও সাধারণ সম্পাদক স্বপন মল্লিক, স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, ওটরা ইউনিয়নের আহ্বায়ক মিজান ফকির ও সদস্য সচিব রাসেল মৃধা, শ্রমিক দলের মামুন হাওলাদার এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিয়াজ খান।
সমাবেশে বক্তারা নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা যাতে এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে দলীয় নেতা-কর্মী ও স্থানীয়দের সজাগ থাকার আহ্বান জানান। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর নেতৃত্বে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।




