ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে মুশফিক-তাসকিন

ক্রীড়া ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নামতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। এর আগে মিরপুরে প্রথম টেস্টে স্বাগতিকরা হেরেছিল ৮ উইকেটের বিশাল ব্যবধানে।

ঢাকার মতো সিলেটেও তিন স্পিনারের সঙ্গে দুই পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তবে শরীফুল ইসলামের জায়গায় দলে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ। দলে ফিরেছেন মুশফিকুর রহিমও। মিরপুরে চোটের কারণে তিনি দলে ছিলেন না।

অন্যদিকে ক্যারিবিয়ান একাদশেও দুটি পরিবর্তন এসেছে। টপ-অর্ডার দুই ব্যাটসম্যান জন ক্যাম্পবেল ও তেজনারাইন চান্দারপলের জায়গায় একাদশে ফিরেছেন জশুয়া ডা সিলভা। এছাড়া টেস্ট অভিষেক হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছোটানো কেভিন উইকহ্যামের।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, জশুয়া ডা সিলভা, কেভিন উইকহ্যাম, কাভেম হজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, রোস্টন চেইস, শামার জোসেফ, জেইডেন সিলস, জশুয়া বিশপ, জোমেল ওয়ারিক্যান

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top