বেগম রহিমা ইসলাম কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

​চরফ্যাশন প্রতিনিধি

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন বেগম রহিমা ইসলাম কলেজের উদ্যোগে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় ওই কলেজের মাঠে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শিক্ষাবিদ মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে ছিলেন কলেজের ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক রেজাউল করিম খন্দকার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী অনিক, বিএনপি নেতা ছালাম জমাদার, শশীভূষন থানা যুবদল নেতা রাছেল, কামরুজ্জামান শাহিন । অন্যদের মধ্যে মো: হোসেন মেম্বার, শশিভূষণ থানা মৎসজীবি দলের সভাপতি মিজানুর রহমান মুনসী, আলমগীর মুনসী, ছোট্ট মেম্বার, চরকলমী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আ: মন্নান ফরাজী, হেলাল উদ্দিন, এওয়াজপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহে আলম, কলমী ইউনিয়ন যুবদলের নেতা মাকসুদ মাষ্টার, রসুলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকতার ফরাজী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেওয়া হয়। এর মধ্য দিয়ে কলেজ প্রাঙ্গণ শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা গান, নৃত্য এবং কৌতুকসহ নানা রকম আকর্ষণীয় পরিবেশনায় অংশ নেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top