বরিশালে অধ্যক্ষের সঙ্গে শিক্ষার্থীদের অসদাচরণের অভিযোগ

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর তপন কুমার সাহার কক্ষে গিয়ে কয়েকজন শিক্ষার্থীর অসদাচরণের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ একটি ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষে গিয়ে গণমাধ্যমের সামনে তার সঙ্গে খারাপ আচরণ করেছেন বলে অভিযোগ করেছেন এক ব্যক্তি।

ফেসবুক দেওয়া পোস্টে অধ্যাপক তপন কুমার সাহাকে একজন সৎ, আদর্শবান ও ভদ্র শিক্ষক হিসেবে উল্লেখ করে তার প্রতি এমন আচরণের নিন্দা জানিয়ে ওই ব্যক্তি বলেন, বিএম কলেজসহ বিভিন্ন কলেজে দীর্ঘ সময় চাকরি করেছেন তপন কুমার। কখনো তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ ওঠেনি। সব শিক্ষার্থী তাকে পছন্দ করে। তার মতো এতো ভালো ও ভদ্র শিক্ষক খুব কম দেখেছি। আজ বরিশাল মডেল কলেজের কিছু শিক্ষার্থী অভ্যন্তরীণ একটি ঘটনায় স্যারের রুমে গিয়ে মিডিয়ার সামনে খারাপ আচরণ করেছে।

ওই ব্যক্তির মতে, একজন জ্যেষ্ঠ শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীদের এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এতটুকু বয়সে একজন সিনিয়র শিক্ষকের সঙ্গে এমন আচরণ কীভাবে করে তা আমার বোধগম্য নয়। এই ধরনের শিক্ষার্থীরা জীবনেও মানুষ হতে পারবে না কিনা সন্দেহ!

তিনি আরও বলেন, এক সময় শিক্ষার্থীরা শিক্ষকদের অনেক ভয় পেত, সম্মান করত, তখন শিক্ষার্থীরা মানুষের মত মানুষ হত, আর এখন শিক্ষকরা শিক্ষার্থীদের ভয় পায়, তাদের মধ্যে শ্রদ্ধাবোধের ছিটেফোটাও নেই। এই জাতীয় শিক্ষার্থীদের ভবিষৎ অন্ধকার। তপন সাহা স্যারের সঙ্গে খারাপ আচরণের তীব্র নিন্দা জানাই। সম্মানিত শিক্ষক ও অভিভাবকদের বলবো শিক্ষার্থীদের বিষয়ে কঠোর হন। অযৌক্তিক বিষয়কে কখনো সাপোর্ট‌ করবেন না।

তবে অধ্যক্ষের কক্ষে কী ঘটেছিল, শিক্ষার্থীদের অভিযোগ বা দাবি কী ছিল- তা কালবেলার পক্ষ থেকে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

কালবেলা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top