নলচিড়া ইউপির নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার ৫ নম্বর নলচিড়া ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোস্তাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি হাফেজ মোঃ সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা এবং দলমত-নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান। পাশাপাশি সরকারি সহায়তা ও উন্নয়ন কার্যক্রম প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব (দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা), উপজেলা কর্মপরিষদ সদস্য সেলিম সরদার, ইউনিয়ন সেক্রেটারি মোঃ শহিদ হাওলাদার, সাবেক ইউনিয়ন আমির ও টিম সদস্য মোঃ আবুল হোসাইন খলিফা, উপজেলা যুব বিভাগের সহসভাপতি এহসানুল হক ত্বহা, ১ নং ওয়ার্ড সভাপতি মোঃ শাহাদাত হোসেন, ২ নং ওয়ার্ড সভাপতি মাওলানা জামাল উদ্দিন, ৫ নং ওয়ার্ডের আবদুস সালাম চুন্নু খলিফা, ওয়ার্ড সহসভাপতি মোস্তফা কামাল গাজী, ৮ নং ওয়ার্ড সেক্রেটারি হাফেজ আবুল হোসেন এবং মেম্বার পদপ্রার্থী মোঃ মুরাদ হোসেন খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top