কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

বরিশাল জার্নাল ডেস্ক

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে।

রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা।

তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ঝিনাইদহ-হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারী ভাইয়ের ওপর বিএনপির হামলা।’

এর মধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার নেতাকর্মীদের ‘ধর, ধর’ বলে তাড়া করছেন কিছু লোক। তবে তারা কারা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বাংলা ট্রিবিউন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top