আগৈলঝাড়ায় শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ

নিজস্ব প্রতিবেদক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম অধিদপ্তর নিবন্ধিত আগৈলঝাড়া উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন-এর সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় আগৈলঝাড়া উপজেলার রত্নপুরে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অধিভুক্ত এ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল জেলা সভাপতি এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন।

বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের আগৈলঝাড়া উপজেলার প্রধান উপদেষ্টা মোঃ আলাউদ্দিন মিয়া ও উজিরপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আতিকুর রহমান মশিউর। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের আগৈলঝাড়া উপজেলা সাধারণ সম্পাদক মোঃ জানে আলম। এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের অধিকার, কল্যাণ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। পরে আগৈলঝাড়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে আনুষ্ঠানিকভাবে আইডি কার্ড বিতরণ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top