বরিশালে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানমালার উদ্বোধন

বরিশাল জার্নাল ডেস্ক

‘বাহান্ন সন ফুরফুরে মন আয়রে ছুটে আয়/সম্ভাবনার জোসনা আনি আঁধার দুনিয়ায়’ – এই স্লোগানকে সামনে রেখে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর বরিশাল মহানগরী শাখার আয়োজনে সংগঠনটির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলকুঁড়ি আসর বরিশাল মহানগরী উপদেষ্টা পরিষদের সভাপতি ডা.খান আব্দুর রউফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা এ্যাড. মোঃ রুহুল আমীন খায়ের।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশের প্রধান কারিগর। একটি শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশ, নৈতিক চরিত্র গঠন এবং সৃজনশীলতার বিকাশই পারে একটি সুন্দর, আলোকিত ও মানবিক সমাজ বিনির্মাণের শক্তিশালী ভিত্তি তৈরি করতে। তাই শিশুদের মাঝে স্বপ্ন, নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও আদর্শিক চেতনা জাগিয়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের পাশাপাশি সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

অতিথিরা আরও বলেন, শিশুদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি তাদেরকে মানবিক, দায়িত্বশীল ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ফুলকুঁড়ি আসর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং এজন্য অতিথিরা ফুলকুঁড়ি আসরকে কৃতজ্ঞতা প্রকাশ করেন ও সার্বিক সহোযোগিতার আশ্বাস দেন।

উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ফুলকুঁড়ি আসরের সদস্য শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় প্রাণবন্ত ও মুখরিত এক মিলনমেলায়।

সর্বশেষ বেলুন উড়ানোর মাধ্যমে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ ফুলকুড়ি আসনের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top