কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কি সামলাবেন, সালমানের স্টুডিও ভাংচুর ইস্যুতে প্রশ্ন বিরোধীদলীয় নেতার

বরিশাল জার্নাল ডেস্ক

চাঁদা দিতে অস্বীকার করায় গভীর রাতে জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে চাঁদাবাজদের হামলা, ভাঙচুর, লুটপাট ও তাণ্ডবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কি সামলাবেন, এমন প্রশ্নও করেছেন তিনি।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিরোধীদলীয় নেতা বলেন, ‘গভীর রাতে জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের বাসা ও স্টুডিওতে চাঁদাবাজদের হানা, ভাঙচুর, লুটতরাজ ও তাণ্ডব।’

তিনি বলেন, ‘মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে। কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কি সামলাবেন? একের পর এক ঘটনা ঘটেই চলেছে। হ্যাঁ, এর শেষ হবে একদিন, ইনশাআল্লাহ।’

ডেইলি ক্যাম্পাস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top