উজিরপুর প্রতিনিধি
বরিশালের উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় দুই হতদরিদ্র ব্যক্তিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অটোভ্যান উপহার দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গড়িয়া গ্রামের রফিক গোমস্তা ও পূর্ব ধামুরা গ্রামের মিলন বিশ্বাসের হাতে দুটি অটোভ্যান তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুবেল হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভিক্ষাবৃত্তি থেকে ফিরিয়ে এনে তাদের কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করাই এ উদ্যোগের লক্ষ্য।




