সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের পাশে এমপি সরোয়ার

বরিশাল জার্নাল ডেস্ক

সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে তার বাসভবনে গেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য (এমপি) মজিবর রহমান সরোয়ার।

গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর প্যারারা রোড এলাকায় দৈনিক সমকাল ব্যুরো কার্যালয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় সেখান থেকে পাঁচটি চিঠি উদ্ধার করে সিআইডি সদস্যরা। পুলিশ প্রাথমিকভাবে পুলক চ্যাটার্জির মৃত্যুকে আত্মহত্যা বলে ধারণা করছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল কলেজের পেছনে শ্রীনাথ চ্যাটার্জি লেনে পুলক চ্যাটার্জির বাসভবনে যান তিনি। এ সময় সাংবাদিক পুলক চ্যাটার্জির স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জি ও একমাত্র কন্যা প্রকৃতি চ্যাটার্জির সঙ্গে কথা বলেন সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার।

তিনি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। পাশাপাশি যে কোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন মজিবর রহমান সরোয়ার।

এ সময় বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক আকতার ফারুক শাহিন, বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিন, বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান রাজন প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) দৈনিক সমকালের বরিশাল ব্যুরো সাবেক প্রধান ও বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বরিশালের সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

লাশ উদ্ধারের পরদিন ১২ সেপ্টেম্বর বরিশালের কাউনিয়া মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জি ও একমাত্র কন্যা প্রকৃতি চ্যাটার্জি, এক ভাই ও এক বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top