বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জে সরকারি যাকাত ফান্ডের অর্থ অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বিত্তবানদের কাছ থেকে সংগৃহীত যাকাতের অর্থ এভাবে অসহায় মানুষের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা পাঁচজন অসহায় ও দুস্থ ব্যক্তির মাঝে যাকাত ফান্ডের অর্থ বিতরণ করেন।
ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার মো. জহিরুল ইসলাম সাগর জানান, উপজেলার বিত্তবানদের কাছ থেকে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যাকাতের অর্থ সংগ্রহ করা হয়। পরে নিয়ম অনুযায়ী সংগৃহীত অর্থ অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এটি ইসলামিক ফাউন্ডেশনের নিয়মিত কার্যক্রমের অংশ।




