বিশেষ প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টি- এনসিপির উজিরপুর উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বরিশাল জেলা কমিটির সভাপতি আবু সাঈদ মুসা ও সদস্য সচিব মুহাম্মাদ আবু সাঈদ (ফেরদৌস) স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটির আহ্বায়ক করা হয়েছে এ্যাড. আলী আকবর তালুকদারকে। ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির সদস্য সচিব হিসেবে আছেন মো. ইমরান হোসাইন।
পরবর্তী ছয় মাসের জন্য এই আহ্ববায়ক কমিটি ঘোষণা করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
কমিটিতে অন্যান্যদের মধ্যে আছেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ (অব.) জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহ্বায়ক ডা. আল আমিন, কাওসার শিকদার ও রোমান মাহমুদ। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. বুলবুল ইসলাম, দফতর সম্পাদক পদে মো. মাসুম মল্লিক, অর্থ সম্পাদকমুশফিকুর রহমান রনি, প্রচার সম্পাদকআবদুর রহমান, নারী ও শিশু বিষয়ক সম্পাদকমোসা: খাদিজা আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদকহাফেজ মাওলানা বেলাল হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদকমো: সোহাগ সরদার, প্রবাসী কল্যাণ সম্পাদকমো: জুয়েল খন্দকার, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক শওকত হোসেন তুনাল মোল্লা (জুলাই আহত, গেজেটেড) কমিটিতে জায়গা পেয়েছেন।




