সাইফুল ইসলাম সাঈফী
‘মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভ’ করার লক্ষ্য ও উদাত্ত আহ্বানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী পৌরসভার উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল সমাবেশ শনিবার অনুষ্ঠিত হয়েছে।
মুলাদী পৌর আমীর অধ্যক্ষ মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরাসদস্য ও বরিশাল জেলা নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের কেবল ক্ষমতার মোহ নয়, বরং জনগণের সেবক হওয়ার জন্য যোগ্য হয়ে উঠতে হবে। সততা, দক্ষতা ও আল্লহভীতির মাধ্যমেই একটি সুন্দর ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব।তারই ধারাবাহিতকায় মানবতার সেবা ও দেশ গড়ার দীপ্ত শপথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুলাদী উপজেলা আমীর মাওলানা আবু সালেহ, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুল মোতালেব
উপজেলা ওলামা বিভাগ সভাপতি ডা: মাওলানা মোরশেদ আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলাউদ্দিন প্যাদা এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুল্লাহ আল ইসলাম সৌরভ।
এসময় আরো উপস্থিত ছিলেন পৌর সেক্রেটারি কামাল হোসেন হাওলাদার এবং অর্থ সম্পাদক মো. আবু সায়েমসহ ওয়ার্ড ও ইউনিটের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।




