বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে হাফেজ মাওলানা মুহাম্মাদ রহমাতুল্লাহ সভাপতি এবং মাওলানা শফিকুল ইসলাম সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বাবুগঞ্জ উপজেলা কার্যালয়ে মজলিসে শুরা অধিবেশনে শুরা সদস্যদের গোপন ভোটে আগামী সেশনের জন্য নতুন কমিটি নির্বাচিত করা হয়। উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রহমাতুল্লাহ মাতুব্বরের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ শামসুল হকের সঞ্চালনায় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ সম্পাদক মুহাম্মাদ নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ হাফিজুর রহমান, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ ইবরাহীম হোসাইন মৃধা ও জেলা সদস্য মাস্টার মাহবুবুল হক মানিক।
নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা নুরুদ্দীন খান, মাওলানা মুহাম্মাদ শামসুল হক ও মাস্টার আবদুস সালাম। পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান।




