বাবুগঞ্জে জামায়াতের যুব বিভাগের ফুটবল টুর্নামেন্টে সুগন্ধা এক্সপ্রেস চ্যাম্পিয়ন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমাতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রহমাতপুরের রামপট্টি বালুর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় হুজাইফা একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সুগন্ধা এক্সপ্রেস।

বাবুগঞ্জ উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম এবং ৩ নম্বর দেহেরগতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আমীর হাফেজ মাওলানা এরশাদ হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

খেলা শেষে অতিথিরা বলেন, যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুব সমাজকে মাদকমুক্ত রাখতে জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগ নিয়মিত খেলাধুলাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

পরে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top