বরিশাল জার্নাল ডেস্ক
ঝালকাঠির রাজাপুরে অবৈধভাবে পরিচালিত নাইম ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বেলা ১১টায় উপজেলার কানুদাসকাঠি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ রাসেল।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অবৈধভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটির মালিক মো. আব্দুল হান্নান (৩০) কে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আর মৌরি বলেন, ‘ডায়াগনস্টিক সেন্টার চালানোর মতো কোনো বৈধ কাগজপত্র না থাকায় এই জরিমানা করা হয়েছে। এরকম অভিযান অব্যাহত থাকবে।’
সময়ের আলো




