ইসরাইলের হয়ে কাজ করায় ইরানে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তি এবং সংবেদনশীল সামরিক ও নিরাপত্তা অবস্থানের তথ্য পাচারের অভিযোগে দুই ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই ইরানি নাগরিক চলমান যুদ্ধকালীন পরিস্থিতিতে ইসরাইলের কাছে সংবেদনশীল সামরিক ও নিরাপত্তা স্থাপনার স্থানাঙ্ক (কো-অর্ডিনেটস) পাঠাতেন বলে অভিযোগ ছিল।

এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসের বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ২৬ জনের মৃত্যুদণ্ড এ পর্যন্ত কার্যকর করা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এই বিচার প্রক্রিয়ায় কর্তৃপক্ষ গুপ্তচরবৃত্তি এবং শত্রুভাবাপন্ন রাষ্ট্রের সঙ্গে সহযোগিতাসহ বিভিন্ন ব্যাপক ও অস্পষ্ট জাতীয় নিরাপত্তার অভিযোগ ব্যবহার করছে।

সূত্র: আল জাজিরা

আমার দেশ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top