বরিশাল জার্নাল ডেস্ক
বরিশালে হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে কাউনিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে কাউনিয়া থানা কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
কাউনিয়া থানা পুলিশের সহকারী কমিশনার পবিত্র কুমার হালদার জানান, গত জুলাই মাসজুড়ে থানা এলাকায় হারিয়ে যাওয়া একাধিক মোবাইলসংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে পুলিশ অভিযান চালায়। তদন্ত শেষে মোট ২০টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয় কাউনিয়া থানা পুলিশ। এরপর প্রকৃত মালিকদের ডেকে এনে তাদের হাতে ফোনগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে।
দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি কাউনিয়া থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ফোনগুলোর মালিকরা।
এশিয়া পোস্ট




