বরিশাল জার্নাল ডেস্ক
সাবেক ছাত্রশিবির নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেহেন্দিগঞ্জ উপজেলার কাজির হাট থানা শাখার সদস্য (রুকন) ভাষানচর ইউনিয়নের বাসিন্দা মোঃ শাহাবুদ্দিন মঙ্গবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি দীর্ঘদিন ফুসফুস জনিত অসুস্থতায় ভুগতেছিলেন এবং দেশ ও দেশের বাহিরে চিকিৎসা নিয়েছিলেন। তাঁর আনুমানিক বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর ড. এস. এম. মাহফুজুর রহমান, জেলা নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান, জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আজিজুর রহমান অলিদ ও সাইয়েদ আহমেদ খান বাচ্চু, জেলা কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. সাইফুর রহমান, এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন ও নুরুল হক সোহরাব, মেহেন্দিগঞ্জ উপজেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম, কাজিরহাট থানা আমীর মাওলানা আবুল হোসেন, থানা সেক্রেটারি কাজী লুৎফর রহমান, ভাষানচর ইউনিয়ন সভাপতি মোঃ আবদুর রহমান ফারুক ও ইউনিয়ন সেক্রেটারী মোঃ আহসান হাবীব প্রমুখ।
শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, আমরা মরহুহের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া করছি যে, তিনি তাঁর জীবনের গুনাহসমূহ মাফ করে দিন। তাঁর নেক আমলসমূহ কবুল করুন এবং তাঁকে জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করে উচ্চ মর্যাদা দান করুন। তিনি ছাত্রজীবন থেকেই ইসলামী আন্দোলনের সাথে জড়িত ছিলেন। তাঁর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম।
তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমরা তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ আআলা আমাদের সবাইকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন, আমীন।
প্রেস বিজ্ঞপ্তি




