আগৈলঝাড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস’

শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল)

শ্রদ্ধা, ভালোবাসা ও গভীর আবেগের মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা অডিটোরিয়ামে এক বিশেষ আলোচনা সভা ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার। তিনি জুলাই আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান। এছাড়াও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা কৃষি কর্মকর্তা। বক্তারা শহীদ পরিবারের প্রতি সম্মান, তাঁদের পাশে থাকার অঙ্গীকার এবং দেশ গঠনে সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক মো. সরোয়ার হোসেন সিকদার।

আলোচনা সভায় জুলাই আন্দোলনের বীর যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা তাঁদের আবেগঘন স্মৃতিচারণ করেন। বক্তব্য দেন জুলাই যোদ্ধা আবুল হোসেন মোল্লা, হাবিবুর রহমান মুন্সি, হাসান, সাইফুল মোল্লা ও মেহেদী হাসান। এছাড়াও আন্দোলনে শহীদ সাগরের মা তাঁর হৃদয়স্পর্শী বক্তব্যে উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top