বরিশাল জার্নাল ডেস্ক
বরিশালের সাবেক প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে নগরীর নাজিরা পুল এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
আগামীর সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ।
তিনি জানিয়েছেন, রফিকুল ইসলাম খোকনের বিরুদ্ধে বরিশাল কোতয়ালী মডেল থানায় দুটি মামলা রয়েছে। সেই মামলায় আজ সকালে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে যায়া হয়। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
রফিকুল ইসলাম খোকন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর ঘনিষ্টজন ছিলেন। তিনি বরিশাল ল’ কলেজের সাবেক ভিপি, বরিশাল সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র ও বরিশাল আইনজীবী সমিতির সাবেক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আগামীর সময়




