বাবুগঞ্জ বিএনপির দুই নেতার পদ স্থগিত

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশালের বাবুগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত করেছে ইউনিয়ন বিএনপি।

মঙ্গলবার (১৬ জুন) বিকালে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক শাহিন হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত জানা গেছে।

দলীয় পদ স্থগিত হওয়া  নেতারা হলেন- চাঁদপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিএনপি সভাপতি মেহেদী হাসান জাকির মোল্লা এবং একই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক রাজ্জাক মোল্লা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের পদ স্থগিত করা হয়েছে।

জানা গেছে, সোমবার রাত ৮টায় বালু ব্যবসায়ী জহিরুলের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করায় মেহেদী হাসান জাকির মোল্লা ও রাজ্জাক মোল্লাকে স্থানীয়রা আটক করে গণধোলাই দেন। পরে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

যুগান্তর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top