শেবাচিম হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

বরিশাল জার্নাল ডেস্ক

ছয় দফা দাবিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্প্রতি জারি করা একটি নোটিশের প্রতিবাদে এবং চিকিৎসকদের প্রতি চলমান বৈষম্য ও অন্যায়ের অভিযোগ তুলে রোববার (৭ জুন) দুপুর থেকে তারা কর্মবিরতিতে যান।

 

সমাবেশে বক্তারা তাদের ছয় দফা দাবি তুলে ধরে বলেন, বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের পরিকল্পনা-সংক্রান্ত কমিটির নীতিমালা বাতিল করতে হবে। একইসঙ্গে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন এবং নতুন পে-স্কেলে ইন্টার্ন চিকিৎসকদের বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানান তারা।

 

দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top