ভোলায় পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে ব্রাজিল সমর্থকদের শোডাউন

বরিশাল জার্নাল ডেস্ক

বিশ্বকাপ ফুটবল কেন্দ্র করে ভোলায় পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে বিশাল আনন্দ র‍্যালি ও শোডাউন করেছেন ব্রাজিল দলের সমর্থকরা।

সোমবার (১ জুন) বিকেল ৫টার দিকে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ র‍্যালি শুরু হয়। ব্রাজিলপ্রেমীদের প্রত্যাশা—এবারের আসরে ষষ্ঠবারের মতো (হেক্সা) বিশ্বকাপ জিতবে তাদের প্রিয় দল।

ঘণ্টাব্যাপী র‍্যালিটি ভোলার কালিনাথ রায়ের বাজার, মহাজনপট্টি, সদর রোড ও হাসপাতাল রোডসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

এর আগে বিকেল থেকেই ভোলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে ব্রাজিল সমর্থকরা প্রিয় দলের হলুদ জার্সি পরে, জাতীয় পতাকা ও তারকা খেলোয়াড়দের ছবি হাতে নিয়ে এবং বাঁশি বাজিয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে থাকেন। শতাধিক মোটরসাইকেলের এ বহর ও সমর্থকদের উল্লাসে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ভোলায় পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে ব্রাজিল সমর্থকদের শোডাউন

র‍্যালিতে অংশ নেওয়া সমর্থকরা জানান, প্রিয় দল ব্রাজিলের এবারের বিশ্বকাপ জয়ের ব্যাপারে তারা শতভাগ আশাবাদী। দল চ্যাম্পিয়ন হলে জেলাজুড়ে লাখো মানুষের অংশগ্রহণে আরও বড় আনন্দ শোভাযাত্রা করার ঘোষণা দেন তারা।

জাগো নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top