কোরবানির গোশত গলায় আটকে দুই জেলায় ২ জনের মৃত্যু

বরিশাল জার্নাল ডেস্ক

ঈদুল আজহার আনন্দের দিনেই দেশের দুই জেলায় পৃথক ঘটনায় কোরবানির গোশত গলায় আটকে ২ জনের মৃত্যু হয়েছে।

জামালপুরের ইসলামপুর উপজেলায় কোরবানির গোশত খাওয়ার সময় গলায় আটকে ১৪ বছর বয়সী ইয়াসিন হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে উপজেলার পোড়ারচর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ইয়াসিন হোসেন ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং সে স্থানীয় বটচর নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সঙ্গে গোশত খেতে বসেছিল ইয়াসিন। এ সময় হঠাৎ গলায় মাংস আটকে শ্বাসকষ্ট শুরু হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, কিশোরটিকে হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই তার মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় শক্ত গোশতের টুকরো আটকে গিয়ে তীব্র শ্বাসরোধের কারণেই তার মৃত্যু হয়েছে।

একই ধরনের আরেক ঘটনায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকায় আঁখি (১১) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী মারা গেছে। বৃহস্পতিবার পরিবারের সঙ্গে খাবার খাওয়ার সময় তার গলায়  গোশতো আটকে যায়। মৃত আঁখি স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহর মেয়ে। সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল।

ডেইলি ক্যাম্পাস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top