বরিশাল জার্নাল ডেস্ক
উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় ২০২৬ ফিফা বিশ্বকাপের দামামা বেজে উঠেছে। টুর্নামেন্ট শুরুর ১৭ দিন বাকি থাকতেই সোমবার ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।
রক্ষণভাগে বার্সার হয়ে ইউরোপ কাঁপানো তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি জায়গা করে নিয়েছেন, যার ‘লা রোখা’দের মূল একাদশে থাকার সম্ভাবনা প্রবল। তার সঙ্গে রক্ষণ সামলাবেন এরিক গার্সিয়া।
মিডফিল্ডে পেদ্রির পাশাপাশি থাকছেন তরুণ তুর্কি গাভি। গত মার্চে দীর্ঘমেয়াদি ইনজুরি থেকে ফেরার পর দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি। এছাড়া মাঝমাঠে কোচের আস্থা অর্জন করেছেন দানি ওলমো। তবে বার্সার আরেক অ্যাটাকিং মিডফিল্ডার ফেরমিন লোপেজ ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।
আক্রমণভাগে দে লা ফুয়েন্তের অন্যতম বিশ্বস্ত সেনানি ফেরান তোরেসের থাকাটা অনুমেয়ই ছিল। তার সাথে যোগ দিচ্ছেন টিনএজ সুপারস্টার লামিন ইয়ামাল। তবে হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠতে থাকা এই তরুণ ফরোয়ার্ডকে হয়তো গ্রুপ পর্বে স্পেনের প্রথম দুই ম্যাচে পাওয়া যাবে না; তৃতীয় ম্যাচের আগে তিনি পুরোপুরি ফিট হতে পারবেন বলে আশা করা হচ্ছে।
দলে জায়গা পেতে ব্যর্থ হয়েছেন লেফট-ব্যাক আলেহান্দ্রে বালদে। তার বদলে কোচ আস্থা রেখেছেন সাবেক লা মাসিয়া জুটি মার্ক কুকুরেয়া এবং আলেহান্দ্রো গ্রিমালদোর ওপর। এএস মোনাকোয় ধারে দারুণ মৌসুম কাটালেও কপাল পুড়েছে আনসু ফাতির। এছাড়া তরুণ মিডফিল্ডার মার্ক কাসাদো এবং মার্ক বার্নালও চূড়ান্ত দলে জায়গা পাননি।
২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য স্পেনের ২৬ সদস্যের দল:




