বরিশাল একদিনের ব্যবধানে দুই শিক্ষার্থী নিখোঁজ

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। রহস্যজনকভাবে তাদের নিখোঁজের ঘটনায় নগরীতে অভিভাবকদের মাঝে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

শানের মামা দীপ্ত ঘোষ জানান, গত শনিবার রাত ১০টার দিকে নগরীর ভাটিখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দোকান থেকে খিচুড়ি কিনতে বের হয় শান।

এরপর থেকে তার কোনো খোঁজ নেই। তার সন্ধান চলছে।
 

এ বিষয়ে মহানগর কাউনিয়া থানার ওসি সনজিদ চন্দ্র জানান, শান বাসা থেকে বের হয়ে মায়ের বিকাশ থেকে টাকা ক্যাশ আউট করে। পরে নিজে রিকশা রিজার্ভ করে নথুল্লাবাদের দিকে গিয়েছে।

তাকে কেউ অপহরণ করেনি। বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, সে নিজেই আত্মগোপনে গিয়েছেন। 

অন্য দিকে গত শুক্রবার মুনিয়া নিখোঁজ হয়। এ ঘটনায় তার মা কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, ধান গবেষণা রোডের বাসিন্দা সান্টু হাওলাদারের ছেলে মামুন অপহরণ করেছেন।

বাংলা নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top