জামায়াত নেতা-কর্মীদের আর্তমানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করতে হবে : মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমুখী ইসলামী আদর্শিক দল। তাই জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মীদের আর্তমানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যেতে হবে।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় হিজলা উপজেলা সদরের আফসার উদ্দিন মাদ্রাসা মিলনায়তনে উপজেলা জামায়াতের উদ্যোগে শাখা সভাপতি শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার জামায়াতের ওপর সীমাহীন জুলুম-নিপীড়ন চালিয়েছে। আমাদের ১১ জন শীর্ষ নেতাকে ফাঁসি দিয়ে ও কারাগারে নির্যাতন চালিয়ে শহীদ করেছে। ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নিপীড়ন উপেক্ষা করে আমরা আমাদের কার্যক্রম চালিয়েছি। আগামী দিনে দেশ ও জাতী গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইসলামের সু-মহান দাওয়াত সবার নিকট পৌঁছে দিতে হবে এবং নিজেকে একজন দ্বায়ী হিসেবে সমাজের মানুষের নিকট উপস্থাপন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ নুরুল আমিন এবং পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি সৈয়দ গুলজার আলম। বিশেষ অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা নায়েবে আমীর ড. এস এম মাহফুজুর রহমান ও জেলা সেক্রেটারী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জামায়াতের হিজলা উপজেলা নায়েবে আমীর মাওলানা হারুন-অর রশিদ, উপজেলা কর্মপরিষদ সদস্য মোঃ ফরিদ উদ্দিন, মোঃ খলিলুর রহমান, মোঃ আবদুল্লাহ, মাষ্টার মোঃ ইয়াছিন হেলাল ও মাওলানা হাবিবুল্লাহ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ এবং অধীনস্ত বিভিন্ন শাখা সভাপতিগণ অংশগ্রহণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top