বরিশাল জার্নাল ডেস্ক
মৃত শিশুরা হলো বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফারুক হাওলাদারের দুই বছরের মেয়ে মাহি এবং বরগুনার আমতলী উপজেলার কুকুয়া এলাকার ইমরানের সাত মাস বয়সী মেয়ে ইরামনী।
হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে হাসপাতালের তিনটি হাম আইসোলেশন কক্ষে ১১৭ জন রোগী ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় জানিয়েছে, চলতি বছরে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৩৫০ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫৭ জন।
হাসপাতালের সহকারী ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. আব্দুল মুনয়েম সাদ বলেন, সাম্প্রতিক মৃত্যুগুলো দুঃখজনক। বর্তমানে ভর্তি অধিকাংশ শিশুই টিকার আওতায় আসেনি। সীমাবদ্ধতা থাকলেও চিকিৎসকেরা আন্তরিকভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। কালের কণ্ঠ




