
বরিশাল জার্নাল ডেস্ক
মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
বৃহস্পতিবার পেন্টাগনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দুই কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানিয়েছে, ৪১তম আর্মি চিফ অব স্টাফ র্যান্ডি জর্জ অবিলম্বে অবসরে যাচ্ছেন। তবে তার মেয়াদের আরও এক বছরের বেশি সময় বাকি ছিল।
এক বিবৃতিতে পেন্টাগন বিষয়টিকে অবসর হিসেবে উল্লেখ করে তার কয়েক দশকের সেবার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেছে, আমরা তার অবসর জীবনের জন্য শুভকামনা জানাই।
জেনারেল জর্জের হঠাৎ বিদায়ের কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।




