আগৈলঝাড়ায় সম্পত্তির দখল নিতে প্রভাবশালীদের বাধা, থানায় অভিযোগ

শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় নিজের ক্রয়কৃত রের্কডীয় জায়গা দখল নিতে দিচ্ছে না প্রভাবশালী প্রতিপক্ষরা। ঘর উত্তোলন করতে গেলে প্রতিপক্ষরা বাঁধা দিয়ে ওই স্থানে কলা গাছ রোপন করেন তারা। স্থানীয়ভাবে একাধিবার শালিস-মীমাংসা হলেও তা মানছে না প্রভাবশালী লোকমান বাহাদুরসহ তার ভাইয়েরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের চাদঁত্রিশিরা গ্রামের আবুল কাসেম বাহাদুরের কাছ থেকে ১৯৯৪ সালে ১৪ শতাংশ জায়গা ক্রয় করে তার নামে রের্কড করেন মৃত.রাজে আলী বাহাদুরের ছেলে মো.হেনজালাল বাহাদুর। ওই জায়গায় সম্প্রতি হেনজালাল বাহাদুর ঘর তুলতে গেলে বাধা দেয় প্রভাবশালী লোকমান বাহাদুর, ইকবাল বাহাদুরসহ তার ভাইয়েরা।

তারা ওই ঘর উত্তোলনের জায়গায় সামনে কলাগাছ রোপন করেন। তারা এতই প্রভাবশালী যে তাদের ভয়ে ওই বাড়ির আশপাশের লোকজন কথা বলতে সাহস পাচ্ছে না। স্থানীয়রা এই ঘটনার একাধিকবার শালিস-মীমাংসায় বসলেও তারা কোন সমাধান করতে পারেনি।

এব্যাপারে অভিযুক্ত লোকমান হোসেন বাহাদুর সাংবাদিকদের বলেন, আমার পিতা কাশেম বাহাদুর যে সম্পত্তি বিক্রি করেছে তা হেনজালালকে বুঝিয়ে দেওয়া হয়েছে। যে স্থানে ঘর উত্তোলন করছে সেই স্থানে হেনজালাল জায়গা পাবে না। ওই স্থান আমাদের ভাইদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top