
শফিকুল ইসলাম, আগৈলঝাড়া(বরিশাল)
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগৈলঝাড়া উপজেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। আগৈলঝাড়া দলীয় কার্যলয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিযে দিবসের সূচনা করেন নেতৃবৃন্দ।
জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা বিএনপির আহবায়ক(ভারপ্রাপ্ত) মোঃ হাফিজুল ইসলাম সিকদার ও দলীয় পতাকা উত্তোলন করেন সদস্য সচিব মোল্লা বসির আহম্মেদ পান্না। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




