মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে গ্লোবাল সামিটে ডা. জুবাইদার ভাষণ

বরিশাল জার্নাল ডেস্ক

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আয়োজিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন’ সম্মেলনে বক্তব্য রেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। দু’দিনের এই সম্মেলনে মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফর করছেন তিনি।

মঙ্গলবার (২৪ মার্চ) ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে ছিলো ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন’ সম্মেলনের ওয়ার্কিং সেশন। বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা এবং প্রযুক্তির সুযোগ সম্প্রসারণে সহযোগিতা করাই ছিল প্রতিপাদ্য।

বক্তব্যে শিক্ষা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন ডা. জুবাইদা রহমান। এজন্য বাংলাদেশকে সহায়তা দিতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানান।

স্বাস্থ্যসেবা শিশুদের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ সরকার কাজ করছে, এমনটাও জানান ডা. জুবাইদা রহমান।

বক্তব্যের শেষে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। জানান, শুধু জাতির নয় বরং শিশুদের শক্তিশালী ভবিষ্যত গঠনেও কাজ করছে বাংলাদেশ।

দু’দিনের সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের ৪৫টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সহধর্মীনীরা। বুধবার (২৫ মার্চ) হোয়াইট হাউসে অনুষ্ঠিত হবে গোলটেবিল বৈঠক। যেখানে, শিশুদের সুন্দর ভবিষ্যত গঠনের অঙ্গীকার নিয়ে আলোচনা করবেন জোট সদস্যরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top