ঢাকা-৪ আসনের এমপিকে বাকেরগঞ্জে নাগরিক সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি

ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ও বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের কৃতি সন্তান সৈয়দ জয়নুল আবেদীনকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে বাকেরগঞ্জে। উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রিয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল জেলা শাখার নায়েবে আমির ডক্টর এসএম মাহফুজুর রহমান।

সোমবার (২৩ মার্চ) বিকেল ৪টায় বাকেরগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা আমীর অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে এবং মাওলানা রেদোয়ান উল্লাহ শাহেদীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, ঢাকাস্থ বাকেরগঞ্জ ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি ড. মীম আতিকুল্লাহ এবং বাকেরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি ডা. ইকবালুর রহমান (সেলিম)।

সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন তার জন্মস্থান বাকেরগঞ্জের সার্বিক উন্নয়নে সচেষ্ট থাকার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, যদিও আমি ঢাকা থেকে নির্বাচিত হয়েছি, তবুও আমার শেকড় এই বাকেরগঞ্জে। এখানকার সার্বিক উন্নয়নে স্থানীয় সংসদ সদস্যের উন্নয়নমূলক কাজে আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা ও সম্পৃক্ততা থাকবে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ সমর্থিত প্রার্থী হিসেবে সৈয়দ জয়নুল আবেদীন সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের সন্তান হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

অনুষ্ঠানের একটি পর্বে সৈয়দ জয়নুল আবেদীনকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। এছাড়া বাকেরগঞ্জ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাকে ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top