শফিকুল ইসলাম, আগৈলঝাড়া(বরিশাল)
একই নামে একাধিক সংগঠন থাকতে পারবে না, একটি উপজেলায় প্রেসক্লাব থাকবে একটাই। যেহেতু দেশের প্রধানমন্ত্রীকেও জবাবদিহিতায় থাকতে হয়, তেমনি গণমাধ্যম কর্মীদেরও জনগণের কাছে জবাবদিহিতা থাকতে হবে। প্রেসক্লাবের কে কোন মানের সাংবাদিক তা প্রেসক্লাবের নেতৃত্বরা ঠিক করবেন। সাংবাদিকদের মান উন্নয়নে সকল গণমাধ্যম কর্মীদের এক সাথে কাজ করতে হবে।
রোববার সকালে আগৈলঝাড়া প্রেসক্লাবের ঈদ পূর্ণমিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন।
সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপনের সঞ্চালনায় ও সভাপতি মো.শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে ঈদ পূর্ণমিলনী সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন’র সাধারণ সম্পাদক এম এম বাদশাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা, মো.সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো.মাসুম হাওলাদার,মোঃ সাইফুল মৃধা শফিকুল ইসলাম সহ প্রমুখ।
পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।




