মোঃ নাঈম, লালমোহন
যেখানে দেশের বিভিন্ন স্থানে সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগ উঠছে, ঠিক সেই সময় লালমোহন উপজেলা সোনালী ব্যাংক সংলগ্ন ফুলবাগিচা স্টোরের মালিক মোঃ হারুনুর রশিদ মিয়া দেখালেন ব্যতিক্রমী নৈতিকতার পরিচয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারে যখন অনেক ব্যবসায়ী অতিরিক্ত লাভের আশায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রি করছেন, তখনও ফুলবাগিচা স্টোরের মালিক সরকার নির্ধারিত মূল্যে ১২০ টাকা দরে পেট্রোল বিক্রি করছেন।
এতে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। স্থানীয়রা মনে করছেন, এমন দায়িত্বশীল ও নৈতিক ব্যবসায়ীর সংখ্যা বাড়লে বাজারে অস্থিরতা কমবে এবং সাধারণ মানুষ ন্যায্য দামে প্রয়োজনীয় জ্বালানি পাবে।
ফুলবাগিচা স্টোরের মালিকের এই উদ্যোগ অন্য ব্যবসায়ীদের জন্যও একটি অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন সচেতন মহল।




