বাকেরগঞ্জ পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. আতাউর রহমান রোমানের দলীয় পদ স্থগিত করা হয়েছে।
সোমবার দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে তাঁর প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের দলীয় পদ স্থগিত করা হয়।
কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। পত্রটিতে উল্লেখ করা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরিশাল দক্ষিণ জেলার আওতাধীন বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মো. আতাউর রহমান রোমানের সকল পদ স্থগিত করা হলো।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। যুবদল নেতা রোমানের পদ স্থগিতের বিষয়টি কেন্দ্রীয় যুবদলের ভেরিফাইড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।
বাকেরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু ঘটনার সত্যতা স্বীকার করেছেন। দলীয় শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় কমিটির এমন কঠোর অবস্থান স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।