শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প এর আওতায় শামুক, ঝিনুক সংরক্ষণ ও মুক্তা চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলরুমে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল মৎস্য অফিসের পরিচালক মোঃ কামরুল হাসান।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ হাদিউজ্জামান, গোপালগঞ্জ দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের এপিডি শেখ আসলাম হোসেন। উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা চন্দ্র শেখর সোম, সহকারী মৎস্য কর্মকর্তা রোজিনা আক্তার প্রমুখ।
প্রশিক্ষণে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।




