বরিশাল জেলা আইজীবী সমিতির সভাপতি লিংকন আটক

ডেস্ক রিপোর্ট

বরিশাল জেলা আইজীবী সমিতির সভাপতি সাদিকুর রাহমান লিংকনকে আটক করা হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আইনজীবী সমিতি ভবন থেকে তাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকাজ চলাকালে হট্টগোলের ঘটনায় তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তার মুক্তির দাবিতে বিক্ষোভ করে আদালত বর্জনের ঘোষণ দিয়েছে।

 

আটকের পর লিংকনকে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। সেখান থেকে তাকে পুলিশ হেফাজতখানায় নেওয়া হয়।

 

এ ঘটনায় বিএনপি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও আইনজীবী সমিতি জেলা জজ আদালত ভবনের নিচে বিক্ষোভ করে। একই সঙ্গে আন্দোলনকারীরা সভাপতির মুক্তি না দেওয়া পর্যন্ত সব আদালত বর্জনের ঘোষণা দেন।

গতকাল মঙ্গলবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চলাকালে সেখানে ঢুকে হট্টগোল করেন কয়েকজন আইনজীবী। এ সময় বেঞ্চ ওলটপালট করা হয়। বিচারকার্যক্রম বন্ধ রাখার কথা বলা হয়। এ সময় এজলাস থেকে নেমে যান বিচারক। এ ঘটনার জেরে আজ আইনজীবী সমিতির সভাপতিকে আটক করা হয়।

 

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি অ্যাডভোকেট নাজিমুদ্দিন আহমেদ পান্না বলেন, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট গত সোমবার বেআইনিভাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসকে জামিন দেন। এ ঘটনায় ওই আদালতের বিচারকের বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলেন আইনজীবীরা। এর সূত্র ধরে এমন ঘটনা ঘটেছে।

 

তবে এ বিষয়ে পুলিশ প্রশাসন কোনো বক্তব্য দেয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top