বোরহানউদ্দিনে মোবাইল কোর্ট, কয়েকজনকে জরিমানা

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনার সময় বোরহানউদ্দিন পৌরসভার মূল বাজারের ফুটপাত ও রাস্তা দখল করে অস্থায়ী দোকান স্থাপন ও যত্রতত্র মোটরসাইকেল পার্কিং নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মঙ্গলবার দুপুরে পৌর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস।

এতে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মো: পলাশ(৩৪) দুই হাজার টাকা, মো:দুলাল (৩৮), এক হাজার টাকা এবং মো:শরীফ (৩২) দুই হাজার টাকা জরিমানা এবং অন্য এক অভিযানে মো: হানিফ (৩০) কে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে আটক করা হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপন আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় এক লক্ষ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।  এ সময় বোরহানউদ্দিন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম ও বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস এ অভিযান এর সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top