উজিরপুরে জামায়াতের উদ্যোগে অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ

বরিশাল জার্নাল ডেস্ক

উজিরপুরের বড়াকোঠা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়াকোঠা ইউনিয়ন শাখার উদ্যোগে বিভিন্ন বাজারের দোকানদারদের মাঝে অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার সকারে ইউনিয়ন জামায়াত অফিস প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত বরিশাল-২ আসনের এমপি পদপ্রার্থী মাস্টার আব্দুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ও ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী  মোঃ আনোয়ার হোসাইন এবং ইউনিয়ন জামায়াতের অফিস সম্পাদক মুহাম্মদ রমজান আলী। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বড়াকোঠা ইউনিয়নের সাতটি বাজারের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক দোকানদাররা অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে অগ্নিনির্বাপক যন্ত্র গ্রহণ করেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top