আগৈলঝাড়ায় প্রতিবন্ধী দিবসের আলোচনা ও র‌্যালি

 

 শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল)

জাতিসংঘ কর্তৃক নির্ধারিত এবারের প্রতিপাদ্য ‘প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’। এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় প্রতিবন্ধীদের নিয়ে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বার) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয় সংস্থার আয়োজনে আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, আগামি ফেব্রুয়ারি মাসে আমাদের জাতীয় সংসদ নির্বাচন। আমার ভোট আমার অধিকার। আমার ভোটও মূল্যবান। প্রতিবন্ধীরা কিভাবে ভোট দিবে তার প্রমান্যচিত্র পদর্শনী করা হয়।

সভায় দিবসটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, আইএফইএস ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রুমানা আমিন, উপজেলা সমাজসেবা অফিসার তমল বিশ্বাস, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বদিউল আলম , এসআই মো.আলমগীর হোসেন, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার মিঠু মধু, মিশায়েল স্বরূপ রায় প্রমূখ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top