আন্তর্জাতিক ডেস্ক
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি বলেছেন, পুঁজিবাদ যেখানে নারীর মর্যাদাকে পদদলিত করে, সেখানে ইসলাম ধর্ম নারীর প্রতি সম্পূর্ণ সম্মান প্রদর্শনের ওপর গুরুত্ব দেয়। ইসলামে নারীর মর্যাদা অত্যন্ত উচ্চ ও সম্মানজনক। নারীর পরিচয় ও ব্যক্তিত্ব সম্পর্কে কুরআনের বক্তব্যই সর্বোচ্চতম।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে তেহরানে নারী ও কন্যা সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। এ সময় তিনি ঘরে ও সমাজে নারীর মর্যাদা এবং অধিকার বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেন। সেই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে স্ত্রী ও নারীর প্রতি স্বামী তথা পুরুষের আচরণ কেমন হওয়া উচিৎ, সে বিষয়েও বিস্তারিতভাবে তুলে ধরেন।
খামেনি হজরত ফাতিমা জাহরা (রা.)-এর গুণাবলির কথা উল্লেখ করেন: ইবাদত ও বিনয়, মানুষের জন্য ত্যাগ ও আত্মোৎসর্গ, দুর্দশা ও বিপদে ধৈর্যধারণ, নির্যাতিতের অধিকার রক্ষায় সাহসী অবস্থান, সমাজকে সত্যের পথে আলোকিত করা, রাজনৈতিক বোধ ও কর্মকাণ্ড, ঘর সামলানো, দাম্পত্য জীবন পরিচালনা, সন্তান লালন-পালন এবং ইসলামি ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোতে সক্রিয় উপস্থিতি।
তিনি পবিত্র কুরআনের আয়াতের প্রতি ইঙ্গিত করে বলেন, মানবজীবন ও ইতিহাসে নারী-পুরুষের সমান ভূমিকা এবং আধ্যাত্মিক উৎকর্ষ ও সর্বোচ্চ মর্যাদা অর্জনে সমান সক্ষমতার বিষয়গুলো ঐসব মানুষের উপলব্ধির সরাসরি বিপরীত – যারা ধর্ম মানে কিন্তু ধর্মকে ঠিকমতো বোঝে না এবং যারা ধর্মকেই স্বীকার করে না।
সমাজে নারীর অধিকার নিয়ে কুরআনের যুক্তি ব্যাখ্যা করে তিনি বলেন, ইসলামে সামাজিক কর্মকাণ্ড, ব্যবসা-বাণিজ্য, রাজনৈতিক কার্যক্রম, অধিকাংশ সরকারি পদ অর্জনসহ অন্যান্য ক্ষেত্রে নারী-পুরুষ সমান অধিকার রাখে। এছাড়া আধ্যাত্মিক পথচলা এবং ব্যক্তিগত ও সামাজিক প্রচেষ্টায় তাদের অগ্রগতির পথ উন্মুক্ত।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, পশ্চিমের অধঃপতিত সংস্কৃতি ও পুঁজিবাদী দৃষ্টিভঙ্গি ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যাত। নারীর মর্যাদা রক্ষা এবং বিপজ্জনক ও অতি যৌনাকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করার জন্য ইসলাম নারী-পুরুষের পারস্পরিক সম্পর্ক, নারী ও পুরুষের পোশাক-পরিচ্ছদ, নারীর হিজাব এবং বিবাহে উৎসাহ—এসব বিষয়ে বিধান দিয়েছে ও সীমাবন্ধতা রেখেছে। এগুলো নারীর প্রকৃতি, সমাজের প্রকৃত চাহিদা এবং কল্যাণের সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ। অথচ পশ্চিমা সংস্কৃতিতে এই সীমাহীন এবং বিধ্বংসী যৌন আকর্ষণ নিয়ন্ত্রণের বিষয়টি মোটেই গুরুত্ব পায় না




