বাকেরগঞ্জ প্রতিনিধি
বাকেরগঞ্জের গ্রাম-গঞ্জ থেকে শহর পর্যন্ত উন্নয়নের জন্য দুর্নীতি মুক্ত সরকার গঠন করতে হবে। দুর্নীতি মুক্ত সরকার গঠন করতে ইসলামী দলকে ক্ষমতায় আনাই একমাত্র কাজ। উন্নয়নের স্বার্থে সবাইকে এক হয়ে জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সরকার গঠনের মাধ্যমে উন্নয়নের সুযোগ করে দিন। চরামদ্দি ইউনিয়নে এক উঠান বৈঠকে বরিশাল-৬ বাকেরগঞ্জ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার এ কথা বলেন।
তিনি আরও বলেন, সরকারি অর্থের যথাযথ ব্যবহার, জনগনের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে এবং সরকারি বরাদ্দের টাকা লুটপাট বন্ধ করতে জামায়াতে ইসলামীর কোন বিকল্প নাই।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা জোরদার, জনসমর্থন বৃদ্ধি ও ভোটের হার বাড়ানোর লক্ষ্যে চরামদ্দি ইউনিয়নে আয়োজিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও মধ্য বাদলপাড়া ইমরানিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মো. মোস্তাকুর রহমান, বিশিষ্ট শিল্পপতি ও জামায়াত নেতা আনোয়ার হোসেন, বক্তব্য রাখেন মাওলানা খলিলুর রহমান, এ্যাডভোকেট জাকির হোসেন, সভাপতিত্ব করেন মাওলানা নেছার উদ্দিন। আরো উপস্থিত ছিলেন কলসকাঠী ইউনিয়ন সভাপতি মাওলানা মিজানুর রহমান, গারুড়িয়া ইউনিয়ন সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, মাওলানা খলিলুর রহমান।
বুধবার (১৯ নভেম্বর) বিকেল ইউনিয়নের ৮নং ওয়ার্ড কালিদাশিয়া খান বাড়িতে, সন্ধ্যায় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সভা দক্ষিণ সঠিখোলা বায়তুল আমান ফোরকানিয়া মাদ্রাসা মাঠে এবং রাতে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সভা মধ্য বাদলপাড়া ইমরানিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলে ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে কাজ করে যেতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান সঞ্চালন করেন মাওলানা রেদওয়ানুল হক এনাম।




