গুঠিয়া বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল জার্নাল ডেস্ক

উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত পেট্রোল ঢেলে অফিসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।আশেপাশের লোকজন টের পেয়ে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও পুরো অফিস এবং ভেতরে থাকা মালামাল পুড়ে যায়।

ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচি সফলের নামে এই আগুন দেয়া হয়েছে।

উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top