আলিমাবাদে জামায়াতের নির্বাচনী প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দিগঞ্জ উপজেলার ১০ নং আলিমাবাদ ইউনিয়নের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন সভাপতি মাস্টার শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে, ইউনিয়ন সেক্রেটারি শহীদুল ইসলাম আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দিগঞ্জ উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও চানপুর ইউনিয়নের আমীর মোঃ রিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আলিমাবাদ ইউনিয়নের সভাপতি সাইফুল হাসান অহিদ, মাওলানা ইব্রাহিম প্রমুখ।

প্রধান অতিথি তার আলোচনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিক ও বিভাগ নিয়ে নির্দেশনা প্রদান করেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top