গৌরনদীতে পাহারাদারদের বেঁধে ৫ দোকানে দুর্ধর্ষ ডাকাতি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ লঞ্চঘাট বাজারে পাহারাদারদের বেঁধে পাঁচটি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে সংঘটিত এ ঘটনায় ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৩ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও পাহারাদার সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে হাফপ্যান্ট পরিহিত ১৫-২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাজারে প্রবেশ করে পাহারাদারদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা বাজারের তিনটি স্বর্ণের দোকানসহ পাঁচটি দোকানের শাটার ও তালা ভেঙে মালামাল লুট করে।

ফেন্সি জুয়েলার্স-এর মালিক সঞ্জয় রায় বলেন, “আমার দোকানে গ্রাহকদের বন্ধকী স্বর্ণসহ বিক্রয়ের জন্য রাখা গহনা ছিল। সবকিছু লুট হয়ে গেছে। এখন আমি কিভাবে মানুষের দেনা পরিশোধ করব?” —বলেন তিনি কান্নাজড়িত কণ্ঠে।

নিউ জনপ্রিয় ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার-এর মালিক মো. হাবিবুর রহমান জানান, “বাজারের ব্যবসায়ীরা এখন চরম আতঙ্কে রয়েছেন। বাজারে নিরাপত্তা জোরদার ও ডাকাতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।”

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুল ইসলাম জানান, “সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ডাকাতদের শনাক্তের কাজ চলছে। দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি তদন্তাধীন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top